শাহজালালে রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের নোজ-হুইল ভেঙে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
সিভিল অ্যাভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) গ্রুপ ক্যাপ্টেন নাজমুল আনাম বলেছেন, মঙ্গলবার বিকেলে বিমানটি রানওয়েতে নামে। সামনের চাকা রানওয়ে ছোঁয়ার পরপরই প্লেনটির নোজ হুইল ভেঙ্গে যায়। ফলে রানওয়েতেই এটি বিকল হয়ে পড়ে।
তিনি জানান, এই দুর্ঘটনার কারণে ৩৮ মিনিট রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত প্লেনটি সরিয়ে নিলে সোয়া ৫টার দিকে রানওয়ে ক্লিয়ার হয়।
একে /আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ নারীরা ক্রমেই উগ্রবাদী শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন
- ২ কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে: সিপিডি
- ৩ তেল নিতেই ঘণ্টা পার, আয় কমেছে রাইড শেয়ার চালকদের
- ৪ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে: রেঞ্জ ডিআইজি
- ৫ ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী