নব্য জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ আবুল কাশেম গ্রেফতার
নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা এবং জেএমবির (মূল ধারার) একাংশের আমির মাওলানা আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, মাওলানা আবুল কাশেম জেএমবি ও নব্য জেএমবির বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত। এসব সংগঠনের আটক অনেক সদস্যের জবানবন্দিতে মাওলানা আবুল কাশেমের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে।
এ বিষয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে পুলিশ।
এআর/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%