ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
এছাড়া সারাদেশের আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩২ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ১৭ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৪ মিনিটে।
সূত্র: আবহাওয়া অধিদফতর।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড