আবারও বিশ্বের শীর্ষ ৫০ নেতার তালিকায় ফজলে হাসান
আবারও বিশ্বের শীর্ষ ৫০ নেতার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক ফরচুন ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ড ৫০ গ্রেটেস্ট লিডার্স’ শীর্ষক তালিকায় ৩৭ নম্বরে রয়েছেন তিনি। তিনি ফরচুনের এ তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি। এর আগেও তিনি এ তালিকায় স্থান পেয়েছিলেন। ২০১৪ ও ২০১৫ সালে তিনি এই তালিকায় ৩২তম অবস্থানে ছিলেন।
ফরচুন ম্যাগাজিনের এবারের তালিকার শীর্ষে রয়েছেন শিকাগো কাবসের জেনারেল ম্যানেজার থিও অ্যাপস্টিন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মা ও পোপ ফ্রান্সিস।
ম্যাগাজিনটির ওয়েবসাইটে ফজলে হাসান আবেদ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) যা বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা।
জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ২ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৩ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
- ৪ খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর
- ৫ হলি আর্টিসান হামলার ১০ বছর: জাপানি নাগরিকদের নিরাপত্তা জোরদারের অনুরোধ