প্রশাসনে পাঁচ অতিরিক্ত সচিবকে প্রেষণে নিয়োগ
প্রশাসনের পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচলক করে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পরিতোষ চন্দ্র পালকে বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের অর্থ উপদেষ্টা পদে দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল কাশেমকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পরিচারক পদে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুল হককে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য পদে দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জ্ঞানরঞ্জন শীলকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ- পরিবহন কর্পোরেশনের পরিচালক করা হয়েছে।
বিএ/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
- ২ অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ
- ৩ গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়
- ৪ ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল
- ৫ যত প্রভাবশালী হোক দ্রুত সময়ে তাসলিমা হত্যার বিচার নিশ্চিত করবো