বাতিল হচ্ছে কক্সবাজার-টেকনাফ সড়কের ঠিকাদারের চুক্তি
কক্সবাজার-টেকনাফ সড়কের সংস্কার ও মেরামতকাজে গাফিলতি ও দীর্ঘসূত্রতার জন্য নিয়োগকৃত ঠিকাদার পিবিএল-এর কার্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সভাপতিত্বে দেশব্যাপী সড়ক মেরামত-সংস্কারে গঠিত মনিটরিং টিমসমূহের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, কক্সবাজার-টেকনাফ সড়কের ১৬ কি. মি. দীর্ঘ সড়কাংশ মেরামত ও সংস্কারে ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএল-কে নিয়োগ করা হয়। কিন্তু বার বার তাগাদা দেয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি যথাসময়ে কাজ শেষ করতে ব্যর্থ হয়।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল ও মো. জাহাঙ্গীর আলমসহ মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও মনিটরিং টিমের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসএ/আরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ জানুয়ারিতে ডিএমপির সেরা বিভাগ মতিঝিল, থানা হাজারীবাগ
- ২ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে বললেন শ্রমমন্ত্রী
- ৩ সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ
- ৪ ‘থানায় আগুন-এসআইকে পুড়িয়ে হত্যা’ করা সমন্বয়ক মাহদীকে জিজ্ঞাসাবাদ
- ৫ ৫ বছরে ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান