তিন অতিরিক্ত জেলা প্রশাসককে বদলি
তিন অতিরিক্ত জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁর মো. জাহাঙ্গীর আলমকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক করা হয়েছে।
এদিকে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক আবু দাউদ মো. গোলাম মোস্তফাকে ফেনী এবং ময়মনসিংহের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো. নুরুল আলমকে একই জেলার প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক করা হয়েছে।
বিএ/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যবসার কাজে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিললো যুবকের মরদেহ
- ২ নিরাপদ পয়ঃনিষ্কাশনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: মেয়র শাহাদাত
- ৩ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ
- ৪ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১, মাদক ও অস্ত্র উদ্ধার
- ৫ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী