পরিবেশ দূষণে ৫ প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা
পরিবেশ দূষণের অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাইয়ের পাঁচ ওয়াশিং কারখানা কর্তৃপক্ষকে মোট ৩১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট টিম সোমবার এ জরিমানা করে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আল-জিলানী ওয়াশিং, মা-বাবার দোয়া ওয়াশিং প্লান্ট, হাওলাদার ওয়াশিং প্লান্ট, নিউ আল মদিনা ওয়াশিং প্লান্ট, এমডি জিশান ওয়াশিং লিমিটেড ও ধামরাইয়ের বেইস পেপারস লিমিটেড।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে তারা নিয়মিত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে মারাত্মক ক্ষতিকর তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা হয়।
এমএসএস/এমএমজেড/এমএআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%