শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক
সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ পুলিশের বাধার প্রতিবাদে আগামীকাল শনিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রফ্রন্ট।
এ ছাড়া শুক্রবার বিকেলেও বিক্ষোভ কর্মসূচি রয়েছে তাদের।
ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেছেন, ভাস্কর্য সরানোর প্রতিবাদে কাল সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করা হবে।
সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেয়ার প্রতিবাদে শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তবে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
ঘটনাস্থল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী, গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী আরিফ নূরসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙলে তাদের থামানোর চেষ্টা করা হয়।
অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ, অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরির কোনো উদ্দেশ্য তাদের ছিল না।
জেইউ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড