গণভবন এলাকায় দায়িত্বরত এসপিবিএন সদস্য গুলিবিদ্ধ
রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় গণভবনের পাশে দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) নায়েক আতিকুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার দিনগত মধ্যরাতে গণভবনের উত্তর গেট (মসজিদ সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আতিকুরের সহকর্মীরা জানিয়েছেন, নিজের রাইফেলের গুলিই তার শরীরে বিদ্ধ হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজধানীর শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস জাগো নিউজকে বলেন, এসপিবিএন সদস্যরা জানিয়েছেন- দায়িত্বরত অবস্থায় অসাবধানতাবশত মিস ফায়ারে আতিকুরের ডান বুকে গুলি লাগে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এআর/এমএমএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%