ইফতারে ভেজাল : ফখরুদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী তেল দিয়ে ইফতার আইটেম তৈরি করায় খাবার বিপণন প্রতিষ্ঠান ফখরুদ্দিন রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের রমনা থানা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ফখরুদ্দিন রেস্টুরেন্টে ব্যবহার অনুপযোগী তেল পাওয়ায় এ জরিমানা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
তিনি জাগো নিউজকে বলেন, ফখরুদ্দিনে গিয়ে দেখা যায় তারা পুরনো তেল ও ব্যবহার অনুপযোগী পোড়া তেল ইফতার আইটেম তৈরিতে ব্যবহার করছেন, যা ভোক্তা অধিকার আইনে অপরাধ। এজন্য প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। পাশাপাশি খাবার তৈরিতে গুণগত মান রক্ষার জন্য প্রতিষ্ঠানটিকে সাবধান করে দেয়া হয়েছে।
জেইউ/এসএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড