ডিএমপির ৮ ইন্সপেক্টর বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পরিদর্শক (ইন্সপেক্টর) পদের আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির উপ পুলিশ কমিশনার (ডিসি-সদরদফতর ও প্রশাসন) মহা. আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বদলীকৃতদের মধ্যে ডিএমপির মাহবুব আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) ওয়ারী থানায়, শেখ আমিনুল বাশারকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক ডিএমপির লজিস্টিকস বিভাগে, সুজিত কুমার সাহাকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) আদাবর থানায়, মো. শের আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগে (এমআইএসআইটি), ওয়ারীর থানা পরিদর্শক মো. আলীম হোসেন শিকদারকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পিএসঅ্যান্ডআইআই বিভাগে, আদাবর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আরিফুর রহমান সরদারকে পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগে পাঠানো হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
এআর/এএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড