আফসান চৌধুরীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
ফেসবুকে করা মন্তব্যের কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলাম লেখক আফসান চৌধুরীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। গত সোমবার গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা এ মামলায় ফেসবুকে সাবেক এই সেনা কর্মকর্তাকে জড়িয়ে ‘অসত্য বক্তব্য দেয়ার’ অভিযোগ আনা হয়েছে আফসান চৌধুরীর বিরুদ্ধে।
এর আগে, ফেসবুকে আরেক মন্তব্যে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে অভিযোগ করে সুপ্রিম কোর্টের এক আইনজীবী গত সোমবার আফসান চৌধুরীর নামে একটি উকিল নোটিশও পাঠিয়েছেন।
এআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড