নিয়োগ প্রতারণাকারী চক্রের ৫ সদস্য আটক
চাকরি দেওয়ার নামে প্রতারণাকারী চক্রের ৫ সদস্যকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে তাদের আটক করে র্যাব-৩ এর একটি দল।
র্যাবের মিডিয়া উইংয় থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। চক্রটি চাকরি দেওয়ার নামে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে আসছে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এ সময় তাদের কাছ থেকে নিয়োগের জন্য টাকা প্রদানকারী ১৫ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানা যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এআর/আরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ‘হঠাৎ খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন’
- ২ কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ
- ৩ বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: চসিক মেয়র
- ৪ শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রীর পরিবার
- ৫ শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী