ফরহাদ মজহার অপহরণ মামলা ডিবিতে
বিশিষ্ট লেখক ও কবি ফরহাদ মজহারকে অপহরণ করার অভিযোগ এনে স্ত্রী ফরিদা আখতারের দায়ের করা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এক আদেশে আদাবর থানা থেকে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেন।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি মোহাম্মদ ইউসুফ আলী।
উল্লেখ্য, গত সোমবার সকালে ফরহাদ মজহার নিখোঁজ হলে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই দিন রাত সাড়ে ১১টায় আদাবর থানায় একটি নিয়মিত অপহরণ মামলা দায়ের করা হয়।
জেইউ/এমএমজেড/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড