৫৭ ধারা নিয়ে মন্ত্রণালয়ে পর্যালোচনা সভা আজ
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করা হবে কিনা আইন মন্ত্রণালয়ের এক পর্যালোচনা সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।
রোববার বেলা ১১টায় ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ নিয়ে আইন মন্ত্রণালয়ে এ সভা ডাকা হয়েছে। এ সভাতে বিতর্কিত ৫৭ ধারা নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
তবে মন্ত্রীসহ সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়ন হলে আইসিটি আইনের ৫৭ ধারা থাকবে না। ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রণালয়ে যাচাই-বাছাই অবস্থায় রয়েছে।
এরআগে গত ১৬ মে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬ এর খসড়া নিয়ে মতবিনিময় সভা হয়। আজ ওই মতবিনিময়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
২০০৬ সালে আইসিটি আইন হলেও ২০১৩ সালে তা সংশোধন করা হয়। এই আইনের ৫৭ ধারা নিয়ে রয়েছে বিতর্ক। চলতি বছরের প্রথম ছয় মাসেই ৫৭ ধারায় দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকসহ ২০টিরও বেশি মামলা হয়েছে।
এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড