মালিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
আফ্রিকার দেশ মালিতে জঙ্গিদের গুলিতে শান্তিরক্ষী বাহিনীর এক বাংলাদেশি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক বাংলাদেশি। সোমবার রাতে দেশটির রাজধানী বামাকোতে এ ঘটনা ঘটে।
মালির নিরাপত্তাবাহিনী জানায়, শান্তিরক্ষা মিশনে কর্মরত দুই বাংলাদেশির ওপর জঙ্গিরা গুলি চালালে একজন নিহত হন। আরেকজন গুরুতর আহত হন।
নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর নাম শ্রী নীলকান্ত হাজং। আহত সৈনিক সিরাজুল ইসলাম বর্তমানে বামাকো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনুসমা (এমআইএনইউএসএমএ) এর একটি সূত্র জানায়, দুই বাংলাদেশি শান্তিরক্ষী বামাকো বিমানবন্দর থেকে শহরটির দক্ষিণ দিকে যাওয়ার সময় জঙ্গিরা একটি গাড়ি থেকে গুলি করে পালিয়ে যায়।
নিরাপত্তাবাহিনীর একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানায়, সোমবার রাতে জাতিসংঘের একটি গাড়িতে আরোহী দুই শান্তিরক্ষীর ওপর অস্ত্রধারীরা হামলা চালায়। তবে ঠিক কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করা যায়নি।
এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড