পুলিশের গ্রেনেড রাস্তায়
রাজধানীর মহানগর নাট্যমঞ্চের পাশের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ধরনের গ্রেনেড সাধারণত পুলিশ ব্যবহার করে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পল্টন গোয়েন্দা পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহানগর গোয়েন্দা পুলিশ সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করেছি। এ ধরনের গ্রেনেড সাধারণত পুলিশ ব্যবহার করে থাকে। কিভাবে এবং কি কারণে গ্রেনেডটি সেখানে আসলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অভিযানের সময় অসাবধানতাবশত গ্রেনেডটি রাস্তায় পড়ে যেতে পারে।
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড