অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম চালু রোববার থেকে
প্রযুক্তিকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আগামীকাল (রোববার) পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ থান মেনন এ কার্যক্রমের উদ্বোধন করবেন। সচিবালয়ের বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এদিন বিকেল ৪টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, এটি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের একটি প্রয়াস।
আরএম/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড