চিকুনগুনিয়া : ডিএসসিসির কল সেন্টারে ৩১ হাজার ৮৫৬ কল
চিকুনগুনিয়ায় আক্রান্তরা সেবা নিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কল সেন্টারে হুমড়ি খেয়ে পড়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে ডিএসসিসির কল সেন্টার চালুর পর শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৩১ হাজার ৮৫৬টি কল এসেছে।
শুধু ডিএসসিসি থেকে নয় বিভিন্ন তথ্য জানার জন্য দেশের বিভিন্ন এলাকা ও দেশের বাইরে থেকেও কল এসেছে এ হট লাইন নম্বরে।
শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন এ তথ্য জানান।
তিনি বলেন, ২২ হাজার ১১২ জন কল করেছেন পরামর্শ ও ওষুধের জন্য। এর মধ্যে ডিএসসিসির ১৪৩০ নাগরিক ফোন করেছেন।এর মধ্যে ৩৩৬ জন সরাসরি চিকিৎসা নেয়ার জন্য ফোন দিয়েছেন। ১৬৬ রোগীকে বাসায় গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। যেখানে পরামর্শ চেয়েছেন ১২৮ জন। এছাড়া ডিএসসিসি এলাকার ৩৭ জনকে কল ব্যাক করে পরামর্শ দেয়া হয়েছে ।
অন্যদিকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন এবং কর্পোরেশনের নিজস্ব দুটি হাসপাতাল ও একটি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা পাওয়া যাচ্ছে বলে জানায় ডিএসসিসি।
উল্লেখ্য, চিকুনগুনিয়ায় আক্রান্তদের বিনামূল্যে সেবা দিতে হট লাইন (০৯৬১১০০০৯৯৯) চালু করেছে ডিএসসিসি।
এএস/এমআরএম/এএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড