শাহজালালে সাবানের ভেতর থেকে স্বর্ণের বার উদ্ধার
শাহজালাল আন্তর্জাতিক বিমনবন্দরে সাবানের ভেতর থেকে ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ জহির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস পুলিশ। বুধবার বেলা সাড়ে ১২টায় মালয়েশিয়া থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের যাত্রীকে তল্লাশি করে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা এন এইচ ১৯৬ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমনবন্দরে পৌঁছালে আটক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালালে তার কাছে থাকা সাবানের ভেতর থেকে ৬০৩ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এআর/এসকেডি/একে/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড