মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা আল-মুকাররমায় গত মঙ্গলবার (১ আগস্ট) মো. ফরিদ উদ্দীন নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। বরিশাল জেলার মুলাদি থানার বাসিন্দা ফরিদউদ্দিনের পাসপোর্ট নম্বর: বি এম ০৯৫৩৫৫৫ । পিলগ্রিম নম্বর ০১৫২২১১।
মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে চলতি বছর মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ২। এর আগে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে শুক্রবার মক্কা আল-মুকাররমায় খোন্দকার এ আর এম ইউসুফ নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি নেত্রকোনা জেলা সদরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: বি এম ০৯২৩২৫৩। পিলগ্রিম নম্বর ০০৩৬২১৭।
এমইউ/এআরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড