মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা আল-মুকাররমায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম মো. আবদুর রাজ্জাক। গত বুধবার (১ আগস্ট) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার পাসপোর্ট নম্বর বিএন ০৬০৭০২৬। পিলগ্রিম নম্বর ০৫৯৮১৫৯। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে চলতি বছর তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। গত ২৮ জুলাই মক্কা আল-মুকাররমায় খোন্দকার এ আর এম ইউসুফ ইন্তেকাল করেন। তার বাড়ি নেত্রকোনা জেলা সদরে। বয়স ৭৪ বছর। পাসপোর্ট নম্বর: বিএম ০৯২৩২৫৩, পিলগ্রিম নম্বর ০০৩৬২১৭। আর ১ আগস্ট বরিশাল মুলাদির ৬১ বছর বয়সী মো. ফরিদউদ্দিন নামে আরেক হজযাত্রীর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর বিএম ০৯৫৩৫৫৫ও ও পিলগ্রিম নম্বর ০১৫২২১১।
এমইউ/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড