১৪ ঘণ্টা বন্ধ থাকবে মহাস্থানগড় সেতু
জরুরি মেরামত কাজের জন্য শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত ১৪ ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ায় ক্ষতিগ্রস্ত মহাস্থানগড় সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
শনিবার (১২ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেতুটি বন্ধ থাকায় এ সড়ক ব্যবহারকারী জরুরি সার্ভিস এবং ছোট আকারের যানবাহনকে মহাস্থানগড় বাজার-শিবগঞ্জ-আমতলি-মোকামতলা সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
এছাড়া সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
আরএমএম/এসআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড