‘জঙ্গি আস্তানা’ সন্দেহে পান্থপথে একটি হোটেল ঘিরে রেখেছে পুলিশ
রাজধানীর পান্থপথে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি হোটেল ঘিরে রেখেছে পুলিশ। মঙ্গলবার ভোর থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে ওলিও নামের ওই হোটেলটি ঘিরে রাখা হয়েছে।
শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি শুনেছি পান্থপথের একটি ভবনে জঙ্গিরা অবস্থান করছে। পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সোয়াট টিম ভবনটি (হোটেল) ঘিরে রেখেছে।
কলাবাগান থানার ওসি ইয়াসির আরাফাত জাগো নিউজকে বলেন, ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রাত সাড়ে ৩টা থেকে ভবনটি ঘিরে রাখা হয়েছে।
এআর/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%