শোক দিবসে রিহ্যাবের খাবার বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
মঙ্গলবার দুপুরে সংগঠনটির প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রায় ১২০০ দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া, পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ, পরিচালক নাইমুল হাসান, আসাদুর রহমান জোয়ার্দ্দার, প্রকৌশলী মো. আল-আমিন, শাকিল কামাল চৌধুরী, এস এম জাহিদুর রহমান, মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএ/এমএমজেড/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%