আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত
ফাইল ছবি
লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক এখনও সেখানকার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। পাশাপাশি মেয়রের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
মেয়র আনিসুল হকের একন্ত সচিব মিজানুর রহমান জাগো নিউজকে এমন তথ্য জানিয়েছেন।
আনিসুল হক ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ রোগে আক্রান্ত। গত দুই মাস ধরে তিনি এ রোগে ভুগছেন। গত ২৮ জুলাই শারীরিক চেকআপ ও পারিবারিক কাজে লন্ডনে যান তিনি। সোমবার তার দেশে ফেরার কথা ছিল। এরই মধ্যে হঠাৎ করে বেশি অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এএস/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড