সৌদি পৌঁছেছেন ৭৪ হাজার হজযাত্রী
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত ৭৪ হাজার ১৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৮১৫ জন হজযাত্রী রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১৩টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১৭টিসহ মোট ২৩০টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন। বর্তমানে তারা মক্কা ও মদিনায় অবস্থান করছেন।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। গতকাল পর্যন্ত ভিসা ইস্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৮৪ জনের। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হবে। গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট, শেষ হবে ২৮ আগস্ট। হজ শেষে ফিরতি ফ্লাইট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।
এমইউ/এসআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%