আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গতকাল সোমবার রংপুর সদরের বাসিন্দা মো. আবদুর রাজ্জাক মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার পাসপোর্ট নম্বর ওসি ০১৬০৭০২। তার পিলগ্রিম নম্বর ৮০৭৯৯০১। অন্যজন হলেন জামালপুর সদরের বাসিন্দা মো. দানেশ আলী। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার পাসপোর্ট নম্বর বিজে ০৭৯৫০৮৬। তার পিলগ্রিম নম্বর ১০২৯০৬৮।
এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে মক্কায় ১৬ ও মদিনাতে ৫ জনসহ মোট ২১ জন মারা গেছেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।
এমইউ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড