আহমেদ হোসেন নতুন বিসিক চেয়ারম্যান
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ হোসেন খান।
দীর্ঘদিন খাদ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালনের পর গত ৩ সেপ্টেম্বর ওএসডি হন আহমেদ হোসেন খান। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে আহমেদ হোসেন খানকে নতুন নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে আরও দুই অতিরিক্ত সচিব, ১০ যুগ্ম সচিবসহ মোট ১৩ কর্মকর্তার দফতর বদল করা হয়েছে।
এর মধ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও ওএসডি অতিরিক্ত সচিব মো. আব্দুল কুদ্দুসকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড