মহররম চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার
১৪৩৯ হিজরি সনের পবিত্র আশুরার তারিখ নির্ধারণ ও মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈঠক বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিন বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
এমইউএইচ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়ার তাগিদ
- ২ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা
- ৩ এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র্যাব
- ৫ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না