তুরাগে বিরল প্রজাতির ৬৪০ কচ্ছপ উদ্ধার
রাজধানীর তুরাগ থেকে ৬৪০টি বিরল প্রজাতির কচ্ছপ ও একটি কুমিরের বাচ্চাসহ আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের মূলহোতা সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যৌথভাবে অভিযান চালিয়ে এসব কচ্ছপ ও কুমিরের বাচ্চা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের উত্তরা জোনের সিনিয়র এসি তাপস কুমার দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ জানিয়েছে, সে মালয়েশিয়া পাচার করার জন্য কচ্ছপ ও কুমিরের বাচ্চা রেখেছিল।
তিনি আরও জানান, কুমির ও কচ্ছপের বাচ্চাগুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে কেন্দ্রীয় পশু হাসপাতালের মাধ্যমে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।
জেইউ/ওআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড