অভিনন্দন জানিয়ে মেরকেলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ হাসিনার
চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর পদে জয়ী হওয়ায় অ্যাঙ্গেলা মেরকেলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবিরোধী অভিযান ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ আরও জোরালোভাবে কাজ করতে চায় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
গত ২৪ সেপ্টেম্বর জার্মানির ১৯তম নির্বাচনে টানা চতুর্থবারের মতো জার্মান চ্যান্সেলরের পদে জয়ী হন মেরকেল।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড