আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে রাজউকের অভিযান
আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে এবং অবৈধ স্থাপনা অপসারণে গুলশান ও বনানী আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার গুলশান ও বনানী আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রাজউক।
বনানীর ১১ নম্বর রাস্তার ব্লক-জি এর ৭ নম্বর প্লটে আবাসিক থেকে অনাবাসিক কনভার্সন না করে বাণিজ্যিক ব্যবহারের কারণে ভবনটি সিলগালা করে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইভাবে ব্লক-এফ এর ৫৪ নম্বর প্লটের ছয় তলা ভবনের পাঁচটি ফ্ল্যাট অনাবাসিক হিসেবে কনভার্সন না করে বাণিজ্যিকভাবে ব্যবহার করায় ফ্ল্যাটগুলো সিলগালা করা হয়।
এছাড়া গুলশান-২ এর ৮৭ নম্বর রাস্তার ৬ নম্বর প্লটের দ্বিতীয় তলা ভবনের পাশের খালি জায়গায় নকশা অনুমোদন না করে নির্মাণাধীন একটি ভবনের কলাম ও এক তলার ছাদের কাজ পর্যন্ত শেষ করা হয়েছিল। রাজউকের ভ্রাম্যমাণ আদালত ভবনটির কলাম ছাদ ভেঙ্গে অপসারণ করে।
উচ্ছেদ কার্যক্রমে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, জোন-৪ (গুলশান,মহাখালী,পূর্বাচল) এর পরিচালক অলিউর রহমান, অথরাইজড অফিসার মো. আদিলুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার মাকিদ এহসান উপস্থিত ছিলেন।
এএস/ওআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড