লালবাগ কেল্লায় স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ
রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লার দেয়াল ভেঙে ‘কার পার্কিং’ এর নির্মাণকাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রত্নতত্ত্ব অধিদফতরকে এ নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে কেল্লার দেয়াল ভেঙে এর ভেতরে কার পার্কিং নির্মাণ করছিল প্রত্নতত্ত্ব অধিদফতর। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ অযাচিত ব্যক্তিদের প্রবেশরোধে রেলভবনে বসছে ‘ইলেকট্রনিক এন্ট্রি সিস্টেম’
- ২ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত
- ৩ চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে
- ৪ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী
- ৫ পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী