ফের বাড়ল ইফা ডিজি সামীম আফজালের মেয়াদ
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের চুক্তির মেয়াদ ফের বেড়েছে। এ কর্মকর্তার মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
সিনিয়র জেলা ও দায়রা জজ সামীম আফজাল ২০০৯ সালে প্রথম ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ পান। গত বছরের ৩০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএলে) যান তিনি। ওই সময় পিআরএল বাতিল করে এক বছরের চুক্তিতে ডিজি নিয়োগ পেয়েছিলেন তিনি।
সামীম আফজাল নানা কারণে বিতর্কিত। ইমাম সম্মেলনে ব্যালে নৃত্য পরিবেশন করে তিনি সর্বাধিক সমালোচিত হয়েছেন।
আরএমএম/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড