১১ কেজি স্বর্ণসহ জাপানি নাগরিক আটক
ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এক নাগরিকের কাছ থেকে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক যাত্রীর নাম ক্যাঙ্গো শিবাজা।
শনিবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা কাস্টমস জানায়, শুক্রবার দিবাগত রাতে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৫ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল তাকে শনাক্ত করে।
গ্রিন চ্যানেলে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন তিনি। পরে স্ক্যান এবং তল্লাশি করে তার শরীরের বিভিন্ন স্থান থেকে এক কেজি ওজনের মোট ১১টি বার উদ্ধার করা হয়।
আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন-১৯৬৯ অনুযায়ী ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস।
এআর/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ট্রেনের ছাদের যাত্রীদের জংশনের টিনশেডে মূত্রত্যাগ, নেটিজেনদের সমালোচনা
- ২ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব
- ৩ এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে: সড়কমন্ত্রী
- ৪ নিজ নির্বাচনি এলাকার সড়ক উন্নয়নে পদক্ষেপ চাইলেন রুমিন ফারহানা
- ৫ গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগে আলোচনা হোক, সংসদে নাহিদ ইসলাম