আখেরি মোনাজাত উপলক্ষে যেসব রাস্তা বন্ধ থাকবে কাল
তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমা। আগামীকাল (রোববার) বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকেই ওই এলাকার কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।
এ ব্যাপারে শনিবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে বলেন, আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। এ জন্য আজ মধ্যরাত থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে।
আখেরি মোনাজাত শেষ হওয়ার পর ওই রাস্তাগুলোর যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলেও জানান তিনি।
আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।
জেইউ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড