গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবন থেকে তিনি এ মোনাজাতে অংশ নেন।
এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে শরিক হন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রেস সচিব এহসানুল করিম, বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা-কর্মচারীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে অংশ নেন। সূত্র : বাসস
এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড