আইভীকে কেবিনে স্থানান্তর
ফাইল ছবি
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে করনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
আজ (রোববার) বেলা ১১টায় তাকে হাসপাতালের ৬০১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়।
ল্যাবএইড হাসপাতালের মুখপাত্র সাইফুর রহমান লেনিন দুপুর ১টায় এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আইভী ভালো আছেন। দুদিন পর তাকে রিলিজ দেয়া হতে পারে।
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. আইভী। সেদিন তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) চাষাঢ়ায় হকার ও এমপি শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষের সময় মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক আহত হন। সেই সঙ্গে আহত হন সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ আরও অনেকে।
এমইউ/বিএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চার ঘণ্টা লাইনে থেকেও তেল মিললো না, মোটরসাইকেল চালকদের ক্ষোভ
- ২ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম
- ৪ বিলুপ্ত হতে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
- ৫ শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণে কর্মচারীদের বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস