লালবাগে হেলে পড়েছে ৫ তলা ভবন
রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানা এলাকার ২/ই আরএনডি রোডে একটি ৫ তলা ভবন হেলে পড়েছে।
রোববার সকালে কিল্লার মোড় সংলগ্ন ফজলুল হক আমিনির বাড়ির বিপরীত দিকের ওই ভবনটির উপরের অংশ হেলে পাশের ভবনে ঠেকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালবাগ থানার ওসি ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ভবন হেলে পড়ার বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ওসি সুবাস কুমার পাল জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আমাদের পক্ষ থেকে রাজউক ও সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে। আর ভবনটির বাসিন্দাদের বসবাসে সতর্কতা জারি করা হয়েছে।
জেইউ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জলাবদ্ধতা মোকাবিলায় ৬টি পোর্টেবল পাম্প যুক্ত করছে ডিএসসিসি
- ২ এপ্রিলে আরও ২ জেলায় খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৩ ঢাকায় জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ: আরও ২টি আউটলেট নির্মাণের পরিকল্পনা
- ৪ জলাবদ্ধতার ৩৩ হটস্পট শনাক্ত, একমাসে পরিষ্কার হবে বক্স কালভার্ট
- ৫ যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে আমেরিকা: ইরানের রাষ্ট্রদূত