বাড্ডায় বিদ্যুতের খুঁটিতে আগুন
রাজধানীর মধ্য বাড্ডার লিংক রোডে বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯টা দিকে এ ঘটনা ঘটে।

আগুনের সংবাদ ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই প্রাণ-আরএফএল এর নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতউর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই স্থানীয়রা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় গুলশান লিংক রোড, রামপুরা থেকে বিশ্বরোডে যাওয়ার ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি।
জেইউ/এনএফ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড