ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ
দুই দিনের সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বাংলাদেশে আসছেন আজ (শুক্রবার)। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাই তার এই সফরের লক্ষ্য। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে, সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি রোহিঙ্গা ইস্যু, ২০১৬ সালে বাংলাদেশের কার্গো বিমানের ওপর ব্রিটেনের আরোপিত নিষেধাজ্ঞা এবং ব্রেক্সিট ও ভিসা সংশ্লিষ্ট বিষয়াদিও গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া বরিস জনসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড