সাব-সেক্টর কমান্ডার ফায়েকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মুক্তিযোদ্ধা মো. ফায়েক মিয়ার মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার শোক বার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ফায়েক মিয়ার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ফায়েক মিয়া মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার এবং গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ফায়েক মিয়া দু’বার টুঙ্গিপাড়ার বারনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও দু’কন্যা রেখে গেছেন। প্রধানমন্ত্রী তার শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এফএইচএস/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড