আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, সাবেক কমিশনার কাজী মাঈনুদ্দিন মনিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে মরহুম কাজী মাঈনুদ্দিন মনিরের রুহের মাগফিরাত কামনা ও তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন শেখ হাসিনা।
তার মৃত্যুতে অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শোক শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, রোরবার রাত ৯টায় রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কাজী মাঈনুদ্দিন মনির (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
এফএইচএস/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব