বেনাপোল ও যশোর কাস্টমসে রদবদল
জাতীয় বাজেটকে সামনে রেখে বেনাপোল ও যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে রদবদল করা হয়েছে।
বেনাপোল কাস্টম হাউজের সহকারি কমিশনার মো. নূরুল বাসিরকে খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারি কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
অপরদিকে ঢাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে উপ-কমিশনার হিসেবে বেনাপোল কাস্টম হাউজে বদলী করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির সহকারি পরিচালক উত্তম চাকমাকে সহকারী কমিশনার হিসেবে বেনাপোল কাস্টম হাউজে বদলী করা হয়েছে।
একই আদেশে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার মো. লুৎফুল কবির ও অলোক কুমার হাজরাকে ঢাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক হিসেবে বদলী করা হয়েছে। ঢাকা কাস্টম হাউজের সহকারি কমিশনার ওমর মবিনকে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারি কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
এ ছাড়া ঢাকা (উত্তর) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারি কমিশনার মির্জা রাফেজা সুলতানাকে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারি কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের একটি সূত্র।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (০৮.০১.০০০০.০১১.০৫.০০১.১৪ (অংশ-১)-১৪৬) বলা হয়েছে, রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ সৃজনের জন্য ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’ এর আত্ততায় বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মো. জামাল হোসেন/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আর কতদিন তেল নিতে হবে?’
- ২ অভিযানে অবৈধ মজুত ২ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
- ৩ কুয়েতের প্রতিরক্ষা আন্ডারসেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
- ৪ সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ৫ রাতে মন্ত্রিসভা বৈঠক, অনলাইনে ক্লাস ও জ্বালানি চ্যালেঞ্জ থাকছে আলোচনায়