ভাটারায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রতীকী ছবি
রাজধানীর ভাটারা থানার নূরের চালা এলাকায় মনিরুল ইসলাম মনির (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মনিরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, রোববার সকাল ৮টার দিকে ২৬১০ নম্বর বাড়িতে দরজা ভেতর থেকে বন্ধ দেখে স্বজনরা বারবার ডেকেও মনিরের সাড়া না পাওয়ায় জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় সে গলায় ফাঁস দিয়েছে। এ সময় তারা ভাটারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সে ওই এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম মৃত সাঈদ আলী।
আমির হোসেন নামে নিহতের এক স্বজন জাগো নিউজকে বলেন, কী কারণে সে (মনির) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা জানি না। সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার জানান সে মারা গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। ভাটারা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রেখেছে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে সুনির্দিষ্ট কারণ এখনও পাওয়া যায়নি।
সাদ্দাম হোসাইন/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড