ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা পুরস্কার’ পেলেন ৯ নারী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৮ মার্চ ২০১৮

আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা পুরস্কার’ পেয়েছেন ভাগ্যোন্নয়নের সড়ক পা রাখা নয়জন নারী।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি অডিটরিয়ামে আত্মনির্ভরশীল এই নয় নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এই পুরস্কার দিয়েছে।

তিনটি সেক্টরের প্রতি বিভাগে তিনজনকে এই সম্মাননা দেয়া হয়। তা হলো পল্লী উন্নয়ন,, নগর উন্নয়ন ও পানি সম্পদ উন্নয়ন সেক্টরে এই পুরস্কার দেয়া হয়েছে।

পল্লী উন্নয়ন সেক্টর

সমগ্র বাংলাদেশে এলজিইডির বিভিন্ন পল্লী উন্নয়ন প্রকল্পে পুরুষের সঙ্গে নারীরাও বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। কর্মসংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে এসব নারীদের জন্য। দেয়া হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ। এবছর সারাদেশে পল্লী উন্নয়ন সেক্টর থেকে ৪৩ জন সফল নারীর মধ্যে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ তিনজন আত্মনির্ভরশীল নারীকে পুরস্কৃত করা হয়। এই ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন সুনামগঞ্জের ললিতা রায়। দ্বিতীয় পঞ্চগড়ের মরিয়ম বেগম এবং তৃতীয় হয়েছেন সিলেটের কুদবানু।

women-2

নগর উন্নয়ন সেক্টর

বাংলাদেশের নগর এলাকায় বসবাসকারী দুস্থ নারীদের আর্থ সামাজিক অবস্থা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এলজিইডির নগর উন্নয়ন সেক্টরের বিভিন্ন প্রকল্প থেকে পরিচালনা করা ক্ষুদ্র ঋণ কার্যক্রম। ঋণের অর্থ যথাযথভাবে বিনিয়োগের জন্য রয়েছে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ব্যবস্থা। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা সুবিধাজনক ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন। এ বছর প্রকল্পভুক্ত বিভিন্ন পৌরসভা থেকে মনোনীত ৪৫ জন আত্মনির্ভরশীল নারীর মধ্যে প্রথমস্থান অধিকারী বান্দরবনের বিউটি আক্তার, দ্বিতীয় কুমিল্লার তাজনাহার আক্তার এবং তৃতীয় হয়েছেন কুড়িগ্রামের লাকী খাতুন।

পানি সম্পদ উন্নয়ন সেক্টর

এলজিইডির পানিসম্পদ উন্নয়ন সেক্টরের বিভিন্ন প্রকল্পের উপ-প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পুরুষের সঙ্গে নারীরাও নিয়োজিত রয়েছেন। কর্মসংস্থানে এবং সম্পদে প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টি হচ্ছে এসব নারীদের জন্য। দেয়া হচ্ছে নানামুখী প্রশিক্ষণ। এতে আত্মনির্ভরশীল হচ্ছেন নারীরা। এ বছর সারাদেশে পানিসম্পদ উন্নয়ন সেক্টর থেকে ৪৪ জন সফল নারীর মধ্যে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ তিনজন আত্মনির্ভরশীল নারীকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেছেন সুনামগঞ্জ সদর উপজেলার নুসরাত বেগম স্বপ্না, দ্বিতীয় হয়েছেন ময়মনসিংহের রোজিনা আক্তার, আর হবিগঞ্জের করফুন্নেছার তৃতীয় হয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মাননা পুরস্কার প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, প্রকৌশলী সৈয়দা আমানে খাতুন প্রমুখ।

এএস/জেডএ/পিআর

আরও পড়ুন