বিদ্যুৎখাতে সহযোগিতায় বাংলাদেশ-চীন-মিয়ানমার চুক্তি
নিজেদের মধ্যে বিদ্যুৎ আমদানি-রফতানির জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, মিয়ানমার ও চীন। শুক্রবার মিয়ানমারের রাজধানী নাইপিদোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। খবর সিনহুয়া
খবরে বলা হয়েছে, তিন দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে বিদ্যুৎ ক্রয়-বিক্রয় ও তা বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করেছেন। ত্রিদেশীয় বিদ্যুৎ গ্রিডের আন্তঃসংযোগ ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বাণিজ্যের বিকাশ ঘটানোই নতুন এই চুক্তির লক্ষ্য।
মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে ত্রিদেশীয় এই চুক্তি জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎশক্তি ভাগাভাগি, অবকাঠামোর উন্নয়ন, কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও চাকরির সুযোগ সৃষ্টিসহ দীর্ঘমেয়াদে বন্ধুত্ব জোরদার এবং প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ সরবরাহে মৌলিক চাহিদা পূরণ করবে।'
এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড