এ কে আজাদের বাড়ি ভাঙতে রাজউকের অভিযান
অনুমোদিত নকশা ছাড়া বাড়ি বানানোর অভিযোগে হা-মিম গ্রুপের মালিক এবং এফবিসিসিআইযের সাবেক সভাপতি এ কে আজাদের গুলশানের বাড়ির সামনের একটি অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কের ১ নম্বরের এই বাড়িটি ভাঙা শুরু করে রাজউক। সকাল থেকেই রাজউক কর্মকর্তারা স্কেভেটরসহ বিভিন্ন যন্ত্র দিয়ে বাড়িটির প্রবেশমুখ থেকে ভাঙা শুরু করে।

অভিযানের বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান জাগো নিউজকে বলেন, রাজউকের নিয়মিত অভিযান চলছে। অভিযানকালে ওই নকশা দেখতে চাইলে তারা রাজউকের অনুমোদিত নকশা দেখাতে পারেনি। বাড়ির কোনো নকশা নাই। পুরো বাড়ি বানিয়েছে নকশা ছাড়া। তাই এ অভিযান চালানো হচ্ছে।
এএস/ওআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড